ঢাকা | বঙ্গাব্দ

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারও শিরোপার কাছাকাছি পৌঁছালেও ফিরতে হচ্ছে রানার্সআপ হয়েই

  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 59790 জন
গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারও শিরোপার কাছাকাছি পৌঁছালেও ফিরতে হচ্ছে রানার্সআপ হয়েই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর ফাইনালে রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানার হয়ে ঝড়ো ইনিংস খেলেন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। জনসনের ৪৮ বলে ৬৭ ও গুরবাজের ৩৮ বলে ৬৬ রানের ইনিংসে ২০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান। শেষ দিকে রোমারিও শেফার্ড ৯ বলে ২৮* ও রাদারফোর্ড ১৫ বলে ১৯* রানে অপরাজিত থেকে রান তোলায় গতি আনেন। রংপুরের হয়ে শামসি, খালেদ ও ইফতিখার ১টি করে উইকেট নেন।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। পাওয়ার প্লেতেই ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। ইব্রাহিম, সৌম্য ও মেয়ার্স দ্রুত বিদায় নেন। এরপর সাইফ হাসান ও ইফতিখার আহমেদের ৭৩ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখা গেলেও, সাইফের রানআউট (২৬ বলে ৪১) রংপুরকে আবারও বিপদে ফেলে দেয়। ইফতিখার করেন ২৯ বলে ৪৬ রান। শেষদিকে মাহিদুল (১৭ বলে ৩০) ও কামরুল চেষ্টা করলেও ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ২০তম ওভারের পঞ্চম বলে ১৬৪ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।

গায়ানার হয়ে প্রিটোরিয়াস ৩৭ রানে ৩টি উইকেট নেন, সঙ্গে ইমরান তাহির ও গুঁড়াকেশ মতি ২টি করে উইকেট ভাগ করে নেন।

সংক্ষিপ্ত স্কোর:

গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ১৯৬/৪ (চার্লস ৬৭, গুরবাজ ৬৬, রোমারিও ২৮*; খালেদ ১/৪৪)

রংপুর রাইডার্স: ১৬৪/১০ (ইফতিখার ৪৬, সাইফ ৪১; প্রিটোরিয়াস ৩/৩৭)

ফল: গায়ানা জয়ী ৩২ রানে

ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ

টুর্নামেন্টসেরা: ইমরান তাহির


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?