ঢাকা | বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড তারিখঃ 09-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54705 জন
ঢাবিতে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাবি প্রতিনিধি 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও কমিটি বিলুপ্তির দাবিতে আন্দোলনে নেমেছেন। শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাত থেকে তারা বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।


অবস্থানে থাকা শিক্ষার্থীরা স্লোগান দেন—-“ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর” এবং “হলে হলে রাজনীতি, চলবে না চলবে না”। তারা মোট পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যা মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান লানজু পড়ে শোনান।


শিক্ষার্থীদের ৫ দফা দাবি

1. প্রশাসনের জবাবদিহি – ১৭ জুলাই ২০২৪ সালে সব হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রদলের কমিটি ঘোষণার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনকে জবাব দিতে হবে।


2. সব রাজনৈতিক কমিটি বিলুপ্ত – ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ সব রাজনৈতিক সংগঠনের প্রকাশ্য ও গোপন হল কমিটি বাতিল করতে হবে।


3. পূর্ণাঙ্গ নীতিমালা – বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক এলাকায় সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্ররাজনীতির একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করতে হবে।


4. আন্দোলনের হুঁশিয়ারি – নির্ধারিত সময়ে কমিটি বিলুপ্ত না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


5. প্রভোস্টদের ক্ষমাপ্রার্থনা – সব হলের প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।


শিক্ষার্থীরা জানান, প্রশাসন যদি দ্রুত তাদের দাবিগুলো পূরণ না করে, তবে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?