সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে, উঠানে নতুন সংবিধান এই শ্লোগানে চন্দনাইশ উপজেলা নাগরিক পাটি এনসিপির উদ্যোগে গত ৩০ আগষ্ট বিকালে বাদামতল মাসুমা কনভেনশন হলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব এডভোকেট আল আমিন, বিশেষ অতিথি ছিলেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও তত্ত্বাবধায়ক জোবায়রুল হাসান আরিফ, সাইদুর রহমান, তৈয়্যব আলী, আলম মাহমুদ, ওবায়দুল হাসান ইমন, স্বাগত বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।
এছাড়া চট্টগ্রাম মহানগর ও চন্দনাইশ উপজেলা এনসিপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় যোগ দেন। সভায় বক্তারা বলেন, চন্দনাইশের আগামী দিনের রাজনীতি ও নেতৃত্বের পথ নির্দেশ করবে এখানকার জনগণ। এ অঞ্চলে বিদ্যমান ট্যুরিস্ট স্পট, অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) এবং প্রযুক্তি খাতের মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণ ও প্রবীণ প্রজন্মের প্রশ্ন ও মতামত নিয়েই নতুন দিগন্তের সূচনা করতে চায় এনসিপি। হাত ধরেই চন্দনাইশসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় নাগরিক পার্টির জনগণের জীবনমান উন্নত হবে।