ঢাকা | বঙ্গাব্দ

ফেনী-নোয়াখালী বন্যায় আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছে ৫০টি বোট

সারাদিনে যাবে আরও ২০০টি
  • আপলোড তারিখঃ 22-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 207549 জন
ফেনী-নোয়াখালী বন্যায় আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছে ৫০টি বোট ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক >>



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত আজ এক পোস্টে জানিয়েছেন, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে ৫০টি বোট ফেনী-নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সারাদিনে আরও ২০০ বোট যাবে। 

তিনি বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখবেন। একই সঙ্গে সারাদিন টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলবে। শুকনা খাবার (মুড়ি, চিড়া, বিস্কিট), স্যালাইন বা অন্যান্য জরুরি জিনিস কেউ দিতে চাইলে সেসব নিয়ে আসতে পারেন।

এদিকে, বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ফ্রি টকটাইম ও ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের ৪টি অপারেটর কোম্পানি (গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল)।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?