স্টাফ রিপোর্টার
সফেন মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশের শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন খাতে উৎকৃষ্ট অবদান রাখা গুণীজনদের প্রদান করা হয় সম্মানজনক “Sofen–বাংলাদেশ সমাচার অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”।
এ বছরের সম্মাননাভোগীদের তালিকায় ছিলেন রূপালী ব্যাংক পিএলসি–এর উপ-মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান। তিনি পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনমুখী যোগাযোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননার জন্য মনোনীত হন।
তবে মূল অনুষ্ঠানে ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারায়, পরবর্তীতে তাঁর হাতে সম্মাননাটি তুলে দেন সফেন গ্রুপের হেড অব মার্কেটিং মো. আমিনুল ইসলাম। বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান–এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা হস্তান্তর করা হয়।
সম্মাননা প্রদানকালে মো. আমিনুল ইসলাম বলেন,
“ দায়িত্বশীলতা, সততা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মো. আনিছুর রহমান রূপালী ব্যাংকের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর প্রতি ‘বাংলাদেশ সমাচার’ পরিবারের এই স্বীকৃতি সম্পূর্ণ প্রাপ্য।”
উল্লেখ্য, মো. আনিছুর রহমান দীর্ঘ সরকারি ব্যাংকিং সেক্টরে উল্লেখযোগ্য অভিজ্ঞতার অধিকারী। রূপালী ব্যাংকের বিভিন্ন জনসংযোগ কার্যক্রম, তথ্য-উন্মোচন নীতি, গণমাধ্যম ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বমহলে। ব্যক্তি জীবনে তিনি সততা, মেধা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মী ও গণমাধ্যম অঙ্গনে সমাদৃত।