শেফার্ডের করা ইনিংসের ১৬তম ওভারে ৩০ রান তুলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। এতে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। ভাগ্যের সহায়তায় সুপার এইটে জায়গা পেয়ে নিজের শক্তি দেখাল বর্তমান চ্যাম্পিয়নরা।
৮ উইকেটের বড় জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সেরা আটের লড়াই শুরু করল জস বাটলারের দল। ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৮০ রানের জবাবে ১৫ বল হাতে রেখে ২ উইকেটে ১৮১ তুলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
গ্রুপ পর্বের চার ম্যাচের সবগুলোতে জিতে সুপার এইটে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে শেষ পর্যন্ত অপেক্ষা করে এবং অন্য ম্যাচের ফলাফলে সমীকরণ মিলিয়ে সেরা আটের লড়াইয়ে আসে ইংল্যান্ড।