ঢাকা | বঙ্গাব্দ

পদ্মা নদী থেকে পাঁচফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার উদ্ধার

  • আপলোড তারিখঃ 23-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 228342 জন
পদ্মা নদী থেকে পাঁচফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার উদ্ধার ছবির ক্যাপশন: ................................................
ad728

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে স্বেচ্ছাসেবী সংগঠন  স্নেক রেসকিউ টিম র হাতে তুলে দেয় স্থানীয়রা। 

শনিবার (২২ জুন) রাতে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকন কান্দি এলাকার পদ্মা নদী থেকে সাপটিকে ধরা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকন কান্দি এলাকার সোহেল মাদবরসহ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় তারা একটি সাপ নদী পার হতে দেখেন। কাছে গিয়ে রাসেলস ভাইপার চিনতে পেরে সাপটিকে লাঠি দিয়ে আহত করে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ের ভেতরে করে এলাকায় নিয়ে আসেন। পরে স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সাপটি ধরে আনা সোহেল মাদবর  বলেন, আমরা পদ্মা নদী পার হয়ে বাড়ি ফেরার পথে সাপটিকে দেখতে পাই। পরে লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে আহত করে ধরে নিয়ে আসি। 

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ রাসেল আকন বলেন, জাজিরায় রাসেলস ভাইপারের বিচরণ বেড়ে গেছে। সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। এ বিষধর সাপ থেকে মুক্তি চাই। আমরা চাই এ সাপের উপদ্রব থেকে বাঁচতে সরকার যেন পদক্ষেপ নেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান জুবায়ের বলেন, আমরা ফোনের মাধ্যমে জানতে পারি জাজিরায় একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। পরে ঢাকা থেকে আমাদের একটি দল গিয়ে রাত ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?