ঢাকা | বঙ্গাব্দ

স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর জেলা'র আহ্বায়ক রফিকুল খান সদস্য সচিব মাসুদুর রহমান

  • আপলোড তারিখঃ 23-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 227033 জন
স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর জেলা'র আহ্বায়ক রফিকুল খান সদস্য সচিব মাসুদুর রহমান ছবির ক্যাপশন: ..........................
ad728

পিরোজপুর

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী মানবকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ শে জুন রোজ শনিবার রাত আটটায় স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদের একটি ভার্চুয়াল সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত ভার্চুয়ালি সাধারণ সভায় পিরোজপুর জেলাধীন সাত উপজেলা যথাক্রমে , পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, স্বরূপকাঠি, কাউখালী উপজেলার তারুণ্য উদীপ্ত, মানব সেবা প্রেমী স্বেচ্ছাসেবী তরুণ যুবকদের সমন্বয়ে স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নির্বাচিত করা হয়। স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হন বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী  মোঃ মাসুদুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আমিনুল ইসলাম ,চৈতি ইসলাম ও ইব্রাহিম খান। যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন   মিরাজ হোসেন ও নাজমা আক্তার। মোঃ ইমরান ও টিনা ইসলামকে উক্ত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদের ভাববার কমিটি গরম গঠন করার লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সাধারণ সভায় অন্যতম সংগঠক শাওন মোল্লার সঞ্চালনায়  বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোহাম্মদ রফিকুল খান, সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন মোঃ আমিনুল ইসলাম চৈতি ইসলাম, মোঃ ইব্রাহিম খান, মোঃ মিরাজ হোসেন, নাজমা আক্তার, মোঃ ইমরান হোসেন,টিনা খান। এ সময় বক্তারা পিরোজপুরে সাত উপজেলায় সার্বিক উন্নয়ন মানব সেবা মানব কল্যাণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নব নির্বাচিত স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আগামী তিন মাসের মধ্যে সংগঠনে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার আশ্বাস প্রদান করে।


নিউজটি পোস্ট করেছেনঃ BANGLADESH SHOMACHAR

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?