ঢাকা | বঙ্গাব্দ

আরএমপি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড তারিখঃ 02-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 226018 জন
আরএমপি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবির ক্যাপশন: ................................................
ad728
মো. আল-আমিন, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মঙ্গলবার  (২জুলাই) সকাল ১০:৩০ টায় আরএমপি সদরদপ্তর প্রাঙ্গণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর পুলিশের  আইজিপি  আরএমপি সদর দপ্তরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত  ছিলেন আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার (বিপিএম)। উদ্বোধন শেষে পুলিশের  আইজিপি  সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালি আরএমপি সদরদপ্তর থেকে শুরু হয়ে পুলিশ লাইনসে্ এসে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  জনাব মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, জনাব মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, আরএমপি, রাজশাহী রেঞ্জ-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?