ঢাকা | বঙ্গাব্দ

নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53840 জন
নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জেলা প্রতিনিধি 


লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আবদুল গনি খাঁ (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।


আবদুল গনি খাঁ রায়পুর উপজেলার চর বংশি ইউনিয়নের চর গাসিয়া পুরাতন বেড়ী এলাকার মৃত কালা খাঁর ছেলে। বৃহস্পতিবার বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার রাতে আমজাদ হোসেন পাটোয়ারী (৪২) এবং মঙ্গলবার ভোরে ফারুক হোসেন হালদার (৩৯) নামে দুই জেলের মৃত্যু হয়।


গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্মী ব্রীজঘাটের মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে একটি ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন আবুল খায়ের (৪০), ফারুক হোসেন হালদার (৩৯), আবদুল গনি খাঁ (৪৫) এবং আমজাদ হোসেন পাটোয়ারী (৪২)।


জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আল-হেলাল জানান, দগ্ধদের প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।


দগ্ধদের মধ্যে বর্তমানে জীবিত একমাত্র ব্যক্তি আবুল খায়েরের অবস্থা গুরুতর। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।


বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানিয়েছেন, আবদুল গনি খাঁর মৃত্যুর খবর ঢাকার শাহবাগ থানা-পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে নিশ্চিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?