নিজস্ব প্রতিনিধি
ঢাকায় স্বরূপকাঠীর মেধাবী তরুণ নতুন আয়কর আইনজীবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীতে সামাজিক সংগঠন হলি টাচ ফাউন্ডেশন–এর উদ্যোগে একটি আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহেল নতুন আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী। বক্তারা বলেন, নতুন প্রজন্মের আয়কর আইনজীবীরা দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পেশাগত সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তাঁরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে হলি টাচ ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন আয়কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্তরা হলেন: মো. হুমায়ুন কবির (নান্দুহার), মো. মিরাজুল ইসলাম (নান্দুহার), মো. নাদির আকন (সুটিয়াকাঠি), মো. আরিফুল ইসলাম (নান্দুহার), মো. রুবেল হোসেন (নান্দুহার), সাদ্দাম হোসেন (নান্দুহার)।