ঢাকা | বঙ্গাব্দ

জুলফিকার হাসান জুমনের কবিতা ‘তুমি কেমন আছো?’

  • আপলোড তারিখঃ 16-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52698 জন
জুলফিকার হাসান জুমনের কবিতা ‘তুমি কেমন আছো?’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

তুমি কেমন আছো?

লেখক:জুলফিকার হাসান



ভোর বেলা ঘুম থেকে উঠি

পূর্ব আকাশে সূর্যের আলোয়

চারদিক ঝিলিমিলি করে

তখনই মনে পরে তোমার কথা

খুব জানতে ইচ্ছে করে 

তুমি কেমন আছো।।



সকাল পেরিয়ে দুপুর

দুপুর পেরিয়ে বিকেল

সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে

বিছানায় গিয়ে পিঠ ঠেকাই

তখনই মনে পরে তোমার কথা

খুব জানতে ইচ্ছে করে

তুমি কেমন আছো।।



সন্ধ্যা বেলা যখন ঝিঝি পোকার ডাকে

মুখরিত চারিদিক

আদো ছায়ায় বারান্দায় দাড়িয়ে থাকি একা

মনে হয় কতদিন দেখা হয় না

তোমার সাথে,কবু কথা হয়না কতদিন

তখনই জানতে ইচ্ছে করে

তুমি কেমন আছো।।



ধীরে ধীরে অন্ধকার নেমে আসে

চারদিক হয়ে পরে নিরব

আমার চোখে কোন ঘুম নেই

শুধু তোমার কথাই মনে পরে

বুঝতেই পারিনা কখন যে

মধ্যরাত পেরিয়ে ভোর হতে চলল

তখনই অতৃপ্ত মন শুধু জানতে চায়

তুমি কেমন আছো।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?