অনলাইন ডেস্ক
আজ ১২ অক্টোবর (শনিবার ) "বিশ্ব আর্থ্রাইটিস দিবস" উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
এবছর এই দিবসের প্রতিপাদ্য ছিল " প্রতিটি স্বপ্নের পথে, আমরা আছি তোমার সাথে " উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান (পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম. এম. জামান।
আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক ডা: মুহিবুর রহমান রাফে, জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিকের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা: আহসান হাবীব, ডা: সোহেল রানা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত র্যালিটি ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়াম থেকে শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিনার গেটে গিয়ে শেষ হয়।