মো. ছাব্বির হোসাইন >>
দেশ গঠনে তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
পোস্টে সারজিস লিখেন, "ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার... অনেক তো দেখলেন! এবার না হয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখলেন!"
এর আগে তিনি জানান, আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা চূড়ান্তও হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে প্রফেসর ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি।