ঢাকা | বঙ্গাব্দ

খুব শিগগিরই দেশে আসবেন তারেক রহমান -ফখরুল Bangladesh Shomachar

  • আপলোড তারিখঃ 11-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34508 জন
খুব শিগগিরই দেশে আসবেন তারেক রহমান -ফখরুল  Bangladesh Shomachar ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। গত রোববার থেকে এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।


বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে জানাতে চাই—আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন—সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো—ইনশাআল্লাহ। সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’


তিনি বলেন, ‘আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য, আমাদের নেতার যে চিন্তা-ভাবনা— তা বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’


মির্জা ফখরুল বলেন, ‘এখন সংগ্রাম লড়াই হচ্ছে—আমাদের এই নির্বাচনে জয় লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।’


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?