ঢাকা | বঙ্গাব্দ

হাদীর জানাজা মানিক মিয়া এভিনিউতে, সমাহিত হবেন নজরুলের সমাধির পাশে

  • আপলোড তারিখঃ 20-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17997 জন
হাদীর জানাজা মানিক মিয়া এভিনিউতে, সমাহিত হবেন নজরুলের সমাধির পাশে ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনবন্দি হয়ে দেশের মাটিতে এলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদি। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাদির মরদেহের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর।


বিমানবন্দরে হাদির কফিন বুঝে নেন তার ভগ্নিপতি আমিরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বিমানবন্দরে নিথর দেহবাহী কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন তার সহযোদ্ধারা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। বিমানবন্দরে আগে থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য। বিমানবন্দর থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে। 


শুক্রবার রাতে সেখানেই রাখা হয় মরদেহ। আজ বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উত্তরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে।


এদিকে প্র্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


তবে ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বেলা ২টায় জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাদির পরিবার থেকে কবি নজরুলের পাশে সমাহিত করার প্রস্তাব আসার পর রাতেই সিন্ডিকেট মিটিংয়ে বসে প্রশাসন। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?