ঢাকা | বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপি'র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

  • আপলোড তারিখঃ 15-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 45954 জন
পিরোজপুরে বিএনপি'র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


‎পিরোজপুর প্রতিনিধি


‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বালিপাড়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। 

‎ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

‎এছাড়াও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাষ্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ জলিল এবং সিনিয়র সহ-আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ বয়াতি)।

প্রধান অতিথির বক্তব্য ‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।

‎তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?