ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে স্ত্রীকে নকল দিতে গিয়ে স্বামীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ 10-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 223280 জন
রাজশাহীর চারঘাটে স্ত্রীকে নকল দিতে গিয়ে স্বামীর কারাদণ্ড ছবির ক্যাপশন: ...............................................................
ad728


এম এম মামুন, রাজশাহী:


রাজশাহীর চারঘাট উপজেলায়  স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামী আব্দুল বাতেনকে (৩০) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দনগাছী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।



ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল বাতেন চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের পরীক্ষার্থী।



জানা যায়, নন্দনগাছী ডিগ্রী কলেজ কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ পরীক্ষা চলাকালে ওই যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিল। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁর পথরোধ করে কেন্দ্রে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ তাকে হাতেনাতে আটক করেন।



চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করায় পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে  কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?